৭ অক্টোবর ২০২৫
মঙ্গলবার
সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় চট্টগ্রাম থেকে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি সিলেটে আসার পথে মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে।
সিলেট: দক্ষিণ সুরমায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত, সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
byJonoshokti Kantho
-
0
