রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের অংশ ভেঙে পড়ায় নিহত ১


ফার্মগেটে মেট্রোরেল পিলার থেকে স্প্যানের অংশ পড়ে নিহত ১

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার ও স্প্যানের মাঝের অংশ হঠাৎ ভেঙে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


স্থানীয়রা জানান, হঠাৎ প্রচণ্ড শব্দে মেট্রোরেলের অংশ নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই এক ব্যক্তি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

ফার্মগেট এলাকার যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।


ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন,


আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্প্যানের সংযোগ স্থানে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। 

নবীনতর পূর্বতন