শনিবার
(৪ অক্টোবর২০২৫)
ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন: বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৬৫) এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)।
এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৪
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তারা দুজন অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি ক্লিনিক হাসপাতাল লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে শনিবার ভোরে তারা দুজন মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই ঘটনায় অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে
Tags
বাংলাদেশ
