সদরঘাট পাইকারি বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৬ অক্টোবর ২০২৫ রোজ-সোমবার রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টার কিছু পর আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে। প্রায় ৮টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নবীনতর পূর্বতন