এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

 এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

 বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, 






সকাল ১০টায় একযোগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এই পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। ফল অনলাইন এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাওয়া যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রের সংখ্যা ছয় লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রীর সংখ্যা ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারা দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল নিম্নরূপ:

 * ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯১ হাজার ২৪১ জন।

 * রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন।

 * কুমিল্লা বোর্ডে ১ লাখ ১ হাজার ৭৫০ জন।

 * যশোর বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন।

 * চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৫ জন।

 * বরিশাল বোর্ডে ৬১ হাজার ২৫ জন।

 * সিলেট বোর্ডে ৬৯ হাজার ৬৮৩ জন।

 * দিনাজপুর বোর্ডে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন।

 * ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন।

 * মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ১০২ জন।

 * কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

ফল জানার পদ্ধতি:

পরীক্ষার্থীরা প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে 'Result' অংশে গিয়ে বোর্ড, রোল নম্বর ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল জানতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। এছাড়া, নিজ নিজ কলেজ থেকেও ফল সংগ্রহ করা যাবে।

এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) ২০২৫। এরপর মেসেজটি ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

নবীনতর পূর্বতন