২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল! রেকর্ড ভাঙল এইচএসসি পরীক্ষার ভয়াবহ ফলাফল।
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠকে এ তথ্য জানান বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
গত বছর যেখানে শতভাগ ফেল করেছিল ৬৫টি প্রতিষ্ঠান, এবার সেই সংখ্যা বেড়ে ২০২টিতে পৌঁছেছে। যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ব্যর্থতার রেকর্ড।
এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায়ও কম।
বোর্ড জানিয়েছে, ফলাফল জানা যাবে তিনভাবে—
১. অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে
২. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকে
৩. এসএমএসের মাধ্যমে: মেসেজে লিখতে হবে
HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> 2024
তারপর পাঠাতে হবে 16222 নম্বরে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে rescrutiny.eduboardresults.gov.bd এ।
বোর্ড বা অন্য অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
এ বছর ১১ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় ২,৭৯৭টি কেন্দ্রে।
এমন ভয়াবহ ফলাফলের কারণ কী? শিক্ষার মানে কি বড় সংকেত দিচ্ছে এই সংখ্যা?
