রায়পুরের চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তরুণ নেতা মাহাথির মাহমুদ রিয়াদ



রায়পুরের রাজনীতিতে তরুণ মুখ মাহাথির মাহমুদ রিয়াদের নাম আলোচনায়।

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়নেও এর ব্যতিক্রম নয়। ইউনিয়নবাসী এবং সব স্তরের মানুষ এবার এমন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনদরদী ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান, যিনি জনগণের জন্য কাজ করবেন। এই প্রেক্ষাপটে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে।

​তবে, আলোচনার কেন্দ্রে রয়েছেন তরুণ নেতা মাহাথির মাহমুদ রিয়াদ, যিনি জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক এবং 'মাটির ব্যাংক ফাউন্ডেশন' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান।

​জনপ্রিয়তার নিরিখে এই তরুণ প্রার্থী ইতোমধ্যে এলাকার মানুষের মন জয় করেছেন। বিগত বছরগুলোতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা এই তরুণ নেতাকে এবার চেয়ারম্যান পদে দেখতে চাইছেন চর আবাবিল ইউনিয়নের সাধারণ মানুষ।

​নিজের প্রার্থীতা প্রসঙ্গে মাহাথির মাহমুদ রিয়াদ বলেন, "আমি জনপ্রতিনিধি না হয়েও করোনাকালীন কঠিন সময়ে একজন সাধারণ মানুষ হিসেবে কর্মহীন ও অসহায়দের পাশে ছিলাম। এছাড়াও, ২৪ জুলাই আন্দোলন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করেছি। ভবিষ্যতেও এলাকার অবহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করে যাবো।"

​তিনি আরও জানান, "এবারের নির্বাচনে আমি ৯নং চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ইউনিয়নবাসীর সকলের কাছে আন্তরিক দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।"

​ইউনিয়নের বর্ষীয়ান বাসিন্দা রুপক মজুমদারসহ বেশ কয়েকজন প্রবীণ নাগরিক মন্তব্য করেছেন, মাহাথির মাহমুদ রিয়াদ প্রতিবাদী এবং পরোপকারী হিসেবে পরিচিত। তাদের মতে, "তাঁর মতো সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্ব এই ইউনিয়নের জন্য খুবই দরকার। আমরা চাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাহাথির মাহমুদ রিয়াদ চেয়ারম্যান নির্বাচিত হোন এবং ভোট দিয়ে আমরাই তাঁর জয়ের পথ সুগম করবো।"

নবীনতর পূর্বতন