দেশের অগ্রগতির ভালো কাজগুলো বিএনপির হাতেই হয়েছে: মির্জা ফখরুল।

দেশের অগ্রগতির ভালো কাজগুলো বিএনপির হাতেই হয়েছে: মির্জা ফখরুল।

বৃহস্পতিবার,২৩ অক্টোবর ২০২৫




ঢাকা: দেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বর্তমানে একটি নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, কিছু রাজনৈতিক দল নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে 'মহাকালের মহানায়ক শহীদ জিয়া' শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় জোর দিয়ে বলেন, দেশের ইতিবাচক ও গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজগুলোর সূচনা এবং বাস্তবায়ন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শাসনামলেই।

নবীনতর পূর্বতন