লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কে'টে হ'ত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কে'টে

হ'ত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার ‘লু'ট’

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার উত্তর চন্ডিপুর খামার বাড়ি সংলগ্ন মিজান কোকারিজের মালিকের বাড়িতে এ ঘটনা ঘটে। 


নিহতরা হচ্ছেন ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম রিনু (৫৫) ও মেয়ে তানহা আক্তার মীম (২০)। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিক তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।


স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন রাব্বি বাসায় ফোন দিলে কেউ ফোন রিসিভ করেনি। পরে রাত প্রায় সাড়ে ৯টার দিকে বাসায় এসে দেখেন দোতলা ভবনের উপরের দরজা খোলা। ভিতরে গিয়ে দেখে মা ও মেয়ের গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে আছে এবং ঘরের আলমিরাসহ আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন আসে। খবর পেয়ে রামগঞ্জ থানার পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে ডাকাতি না অন্য কোন কারণে হত্যাকাণ্ড তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। 

লক্ষীপুরে এখন আতংক বিরাজ করতেছে।

নবীনতর পূর্বতন