মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু! এখনো জ্বলছে রাসায়নিক গুদাম — নিখোঁজদের খুঁজছে ফায়ার সার্ভিস!

 রাজধানীর মিরপুর রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



আগুন লেগেছে একটি প্রিন্টিং কারখানা ও রাসায়নিক গোডাউনে, যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নিখোঁজদের খুঁজে পেতে চলছে তল্লাশি অভিযান।

ভয়াবহ সেই আগুনে প্রিয়জন হারিয়ে স্বজনরা হাসপাতালে হাসপাতাল ঘুরছেন, কেউ খুঁজছেন সন্তানকে, কেউ বা স্বামীকে। কান্নায় ভেঙে পড়েছে পুরো এলাকা।


ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম বলেন, “গোডাউনে ৬-৭ রকম কেমিক্যাল রয়েছে— টঙ্গীর দুর্ঘটনার মতোই বিপজ্জনক। আমরা ড্রোন ও প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”


প্রাণহানির কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক গুদামে থাকা ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার-অক্সাইড থেকে নির্গত গ্যাসে মৃত্যু হয়েছে তাদের।


ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। ইতোমধ্যে তিনজন দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

নবীনতর পূর্বতন