রামগঞ্জের চন্ডিপুরের ওয়ার্ড ছাত্র প্রতিনিধি মেহেদী গুরুতর মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন


 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ২নং ছাত্র প্রতিনিধি এম. এইচ. মেহেদী আজ রবিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ কলেজ গৃদকালিন্দিয়া যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মেহেদীর ডান পায়ের হাড় ভেঙে যায় এবং কানে মারাত্মক জখম হয়।


আহত মেহেদী ওহিদউল্লা ব্যাপারী বাড়ির মো. আবুল খায়েরের ছোট ছেলে। দুর্ঘটনার পর প্রথমে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।


৫নং চন্ডিপুর ইউনিয়ন ছাত্র প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন।

নবীনতর পূর্বতন