লক্ষ্মীপুরের রায়পুর বাজারে এক সময়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘বাঁশরী সিনেমা হল’ এখন অতীতের ইতিহাসে পরিণত হচ্ছে।
রায়পুর উপজেলার ভূঁইয়া রাস্তায় অবস্থিত এই হলটি ৯০ দশকে ছিল স্থানীয় মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র। শুক্রবার বা ছুটির দিনে এখানে দর্শকের উপচে পড়া ভিড় দেখা যেত। সিনেমা প্রেমীদের হাসি, হাততালি আর উত্তেজনায় মুখর থাকত পুরো এলাকা।
তবে সময়ের পরিবর্তনে ডিজিটাল বিনোদনের যুগে দর্শক হারিয়ে যেতে থাকে এই হলের। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়েছে ভাঙার কাজ।
স্থানীয় সূত্র জানায়, হলের জায়গায় তৈরি করা হবে একটি আধুনিক মার্কেট কমপ্লেক্স।
রায়পুরের প্রবীণ বাসিন্দারা জানিয়েছেন—“বাঁশরী সিনেমা শুধু একটা ভবন ছিল না, এটা ছিল আমাদের যৌবনের স্মৃতি, এক টুকরো ইতিহাস।”
তারা এই ঐতিহ্যবাহী স্থাপনা হারিয়ে যাওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
এখন প্রশ্ন একটাই — আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে কি আমাদের অতীতের বিনোদন ঐতিহ্য?
