৬অক্টোবর ২০২৫ সোমবার ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোফাখ্খারুল আলম (৪৫) নামে একজন জামায়াত নেতা নিহত হয়েছেন। তিনি মেদুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামী উলামা বিভাগের সভাপতি ছিলেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোফাখ্খারুল আলম একটি অটোরিকশায় করে ইউটার্ন নিচ্ছিলেন। সেই সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
