৪ অক্টোবর ২০২৫
রোজ: শনিবার
রামগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে
অবৈধ অস্ত্র দিয়ে গুলি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম বদরপুরের গৌরিপুর এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও অবৈধ অস্ত্রের গুলির ঘটনা ঘটেছে। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় গৌরিপুর আমতলী বিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এক পক্ষ বালু তোলার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং অবৈধ অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এসময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে খবর পাওয়া যায়নি।
মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন বলেন, “ ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।তবে গুলির বিষয়ে আমার জানা নেই।
Tags
বাংলাদেশ
