ঘূর্ণিঝড়ের আশঙ্কা: অক্টোবরে বন্যার পূর্বাভাস

ঘূর্ণিঝড়ের আশঙ্কা: অক্টোবরে বন্যার পূর্বাভাস

শুক্রবার,১০ অক্টোবর ২০২৫





আবহাওয়া অধিদপ্তর সম্প্রতি প্রকাশিত অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে যে এই মাসে বঙ্গোপসাগরে অন্তত তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এই প্রেক্ষাপটে, দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

শরতেও বৃষ্টি, বিদায় নেবে মৌসুমি বায়ু

বর্তমানে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও, আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

তাপমাত্রা ও বন্যার সতর্কতা

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমলেও তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

বৃষ্টিপাতের দিক থেকে, এই অক্টোবরে সারাদেশে ২ থেকে ৪ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৩ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বন্যা প্রসঙ্গে জানানো হয়েছে যে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২.২৫ থেকে ৪.২৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে।

নবীনতর পূর্বতন